যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যে শুল্ক বেড়ে দাঁড়াল ৩৭ শতাংশ
যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। এই পদক্ষেপকে অনেকেই ‘বাণিজ্য যুদ্ধ’ হিসেবে দেখছেন। এর প্রভাবে বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর যুক্তরাষ্ট্র ৩৭ শতাংশ হারে শুল্ক নির্ধারণ করেছে। এর আগে বাংলাদেশি পণ্যের উপর গড়ে ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হতো।
যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যে শুল্ক পুনর্বিবেচনা করছে বাংলাদেশ: প্রেস সচিব
যুক্তরাষ্ট্রের এই নতুন শুল্ক নীতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশও আমেরিকা থেকে আমদানিকৃত পণ্যের উপর শুল্ক কাঠামো পর্যালোচনা করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
ব্যাংককে বিমসটেক সম্মেলনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, শুক্রবার মোদির সঙ্গে বৈঠক
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ বিমসটেক (বিমস্টেক) শীর্ষ সম্মেলন। এই সম্মেলনের ফাঁকে আগামীকাল শুক্রবার দুপুরে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে মিলিত হবেন।
রোহিঙ্গাদের জন্য ১৭ হাজার টন খাদ্য সহায়তা পাঠালো যুক্তরাষ্ট্র
চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের জন্য ১৭ হাজার টন খাদ্য সহায়তা পাঠিয়েছে, যা ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এই খাদ্য আমেরিকান কৃষকদের উৎপাদিত এবং এটি বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) মাধ্যমে ১০ লক্ষাধিক রোহিঙ্গা নাগরিকের জন্য জরুরি সহায়তা হিসেবে বিতরণ করা হবে।