সোমবার ৩ মার্চ ২০২৫

কাঁদতে কাঁদতে কামাল মজুমদারের ঘোষণা: রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার আদালতে বলেছেন, তিনি আর রাজনীতির সঙ্গে যুক্ত থাকবেন না। পাশাপাশি, তিনি আওয়ামী লীগের সদস্যপদ থেকেও অব্যাহতি নিয়েছেন।

ন্যায্য মজুরির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ ন্যায্য মজুরিসহ বিভিন্ন দাবিতে সাভারের উলাইল এলাকায় তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

রাজধানীর শাহজাদপুরে হোটেলে অগ্নিকাণ্ড, ৪ জনের মৃত্যু ঢাকার ভাটারা থানার শাহজাদপুর এলাকায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই পুরুষ হলেও তাঁদের পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আসে দুপুর ১টা ৪০ মিনিটে, এমন তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।

বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন, তবে আশাহীন নই: অমর্ত্য সেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেছেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূস কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন, তবে অচলাবস্থা কাটিয়ে উঠতে তাঁকে আরও বড় পরিসরে কাজ করতে হবে।

ভারত সীমান্ত থেকে আটক দুই নারীকে ফেরত পাঠাল বিএসএফ বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় আটক হওয়া দুই বাংলাদেশি নারীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার (২ মার্চ) সন্ধ্যায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাংগা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ফেরত দেওয়া হয়।

কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের নতুন ভাড়া নির্ধারণ সরকার দেশের কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের জন্য সর্বোচ্চ ভাড়া কেজি প্রতি ৬.৭৫ টাকা নির্ধারণ করেছে। রবিবার (২ মার্চ) কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রেজা আহমেদ খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

পুলিশ দেখে হার্ট অ্যাটাকে আওয়ামী লীগ নেতার মৃত্যু চট্টগ্রাম নগরের খুলশী থানার কুসুমবাগ আবাসিকের ডেবার পাড় এলাকায় পুলিশ দেখে হার্ট অ্যাটাকে মারা গেছেন লাল মিয়া (৬০) নামের এক আওয়ামী লীগ নেতা। রবিবার (২ মার্চ) বিকেলে এই ঘটনা ঘটে।

বিডিআর হত্যাকাণ্ড তদন্তে কমিশনের সামনে হাজির হবেন সোহেল তাজ বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সত্য উদঘাটন এবং ন্যায়বিচারের লক্ষ্যে তদন্ত কমিশনের কাছে নিজের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও পরামর্শ জানাতে যাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। তিনি নিজেই জানিয়েছেন, আগামী মঙ্গলবার (৪ মার্চ) তিনি কমিশনে স্বপ্রণোদিত হয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *