বুধবার ৯ এপ্রিল| ২৬ চৈত্র ১৪৩১

ঢাকায় প্রথমবারের মতো স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষামূলক চালু

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আজ (বুধবার) বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলেই এই সেবা ব্যবহার করতে পারবেন। এ ছাড়া, স্টারলিংকের মাধ্যমে সম্মেলনের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হচ্ছে।


আম-লিচু নিতে আগ্রহ প্রকাশ সিঙ্গাপুরের

সিঙ্গাপুর বাংলাদেশ থেকে আম, লিচু, কলা ও আলু আমদানিতে আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোর সঙ্গে বৈঠকে এই তথ্য জানান তিনি।


বাংলাদেশে রয়েছে বৈশ্বিক পরিবর্তনের শক্তি: প্রধান উপদেষ্টা

আজ ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, বাংলাদেশ এমন অনেক নতুন ধারণার উৎসস্থল, যেগুলো সারা পৃথিবীতে পরিবর্তন আনতে পারে। ক্ষুদ্রঋণের উদাহরণ টেনে তিনি বলেন, একটি ছোট গ্রাম থেকে শুরু হওয়া এই ধারণা এখন আমেরিকাতেও বিশাল ব্যবসায় রূপ নিয়েছে।


নির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে সন্দেহ বিএনপির

বিএনপি মনে করছে, অন্তর্বর্তী সরকারের ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে সংশয় রয়েছে। তারা বলছে, সরকারের পক্ষ থেকে নির্ধারিত সময়সূচি নিয়ে এখনও কোনো নির্ভরযোগ্য নিশ্চয়তা পাওয়া যায়নি।


যুক্তরাষ্ট্রের বাংলাদেশি পোশাকে শুল্ক বাড়ানো উচিত হয়নি: ক্রুগম্যান

নোবেল বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান মনে করেন, বাংলাদেশের তৈরি পোশাক আমদানির ওপর যুক্তরাষ্ট্র যে বাড়তি শুল্ক আরোপ করেছে, তা সঠিক সিদ্ধান্ত নয়। তার মতে, এমন পদক্ষেপ এড়িয়ে চলাই উচিত ছিল।


বিদেশি বিনিয়োগকারীদের পরিদর্শনে বিএসইজেড

বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল (বিএসইজেড) পরিদর্শন করেছেন ৩৬ জন বিদেশি বিনিয়োগকারী। বিডার ব্যবস্থাপনায় আয়োজিত এই পরিদর্শনে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন চীন, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, ভারতসহ বিভিন্ন দেশের প্রতিনিধি ও প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।


থানা থেকে ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিলো সমর্থকেরা

নাটোরের লালপুরে গ্রেপ্তারকৃত জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে থানা থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়েছেন তার দলের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে লালপুর থানায় এ ঘটনাটি ঘটে।


দুই ইউএনও ও এক এসিল্যান্ডের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা

শেরপুরের নালিতাবাড়ীতে বর্তমান ও সাবেক দুই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং একজন সহকারী কমিশনার (এসিল্যান্ড)-এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে এক ব্যবসায়ী আদালতে মামলা দায়ের করেছেন। মামলায় অভিযোগ করা হয়েছে, তাদের বিরুদ্ধে ছয় লাখ টাকা চাঁদা দাবি করার ঘটনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *