সপ্তাহের খবর শুক্রবার ১২ ডিসেম্বর ২০২৫

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষনা

আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) । ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়পত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর।

মাহফুজ ও আসিফ সরকার থেকে পদত্যাগ করেছেন:

ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ অবশেষে সরকার থেকে পদত্যাগ করেছেন। শেষ মুহূর্ত পর্যন্ত তাঁরা ক্ষমতায় ছিলেন। তারা হয়ত নির্বাচনে দাড়াতে পারেন।

দুর্নীতি আছে, দখলচাঁদাবাজিও চলছে: টিআইবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী বলেছে, দুর্নীতি অব্যাহত আছে। রাজনৈতিক ও সরকারি স্পেসের ক্ষমতাকে অপব্যহার করে বিভিন্ন মহল দলবাজি, দখলবাজি, চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে।

প্রতীক না ব্যক্তি, কী দেখে ভোট দেবেন মানুষ

প্রথম আলোর একটি জরিপে মতামত উঠে এসেছে, ৫১ শতাংশ মানুষ রাজনৈতিক দল বা প্রতীক দেখে ভোট দেবেন। মাত্র ১০ দশমিক ৮ শতাংশ মানুষ প্রার্থীর সততা দেখে ভোট দেবেন।

অনলাইন প্ল্যাটফর্মে শিশুদের ঝুঁকি: গবেষণার চাঞ্চল্যকর তথ্য

অনলাইন প্ল্যাটফর্মে ২৩ শতাংশ শিশু মারাত্মক ঝুঁকিতে আছে। এর মধ্যে ফেসবুক সব থেকে বেশি অনিরাপদ। এমন তথ্য উঠে এসেছে ‘বাংলাদেশে প্রতিবন্ধী শিশু এবং শিশুদের অনলাইন যৌন শোষণ প্রতিরোধ’ বিষয়ক গবেষণার ফলাফলে।

আল্লাহর পরই আপনাদের প্রতি আমার সম্মান”— ফজলুর রহমান

নিঃশর্ত ক্ষমা প্রকাশের পর আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান। ট্রাইবুনালে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আল্লাহর পরই আপনাদের প্রতি আমার সম্মান।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *