সপ্তাহের খবর শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬

বুড়িচংয়ে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু
কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় নির্বাচনী মিছিলে অংশ নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

💳 সাড়ে ২৫% প্রার্থী ঋণগ্রস্ত, মোট ঋণ ১৮,৮৬৮ কোটি টাকার বেশি: টিআইবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ২৫.৫ শতাংশের কোনো না কোনো ঋণ বা দায় রয়েছে বলে জানিয়েছে Transparency International Bangladesh (টিআইবি)
মোট ঋণের পরিমাণ ১৮,৮৬৮ কোটি ৫২ লাখ টাকা, যার মধ্যে ব্যাংকঋণই ১৭,৪৭১ কোটি টাকার বেশি

📄 দ্বৈত নাগরিকত্ব ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ: টিআইবি
টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকজন প্রার্থী হলফনামায় দ্বৈত নাগরিকত্ব ও সম্পদের তথ্য গোপন করেছেন
সংস্থাটির দাবি, কমপক্ষে দুজন প্রার্থী ব্রিটিশ নাগরিক হলেও তা হলফনামায় উল্লেখ করেননি

🌍 নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে ১৪ সদস্যের দল পাঠাবে কমনওয়েলথ
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বিষয়ে গণভোট পর্যবেক্ষণে
বাংলাদেশে ১৪ সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে Commonwealth Secretariat

🚜 শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি পুনরায় শুরুর ঘোষণা
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন,
দেশের কৃষকদের পানি সংকট নিরসনে শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি আবার শুরু করা হবে

🗳️ নির্বাচনে মোট প্রার্থী ১,৯৮১ জন; বিএনপি ২৮৮, জামায়াত ২২৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনে মোট ১,৯৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে ৫১টি নিবন্ধিত দলের ১,৭৩২ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৪৯ জন

🏛️ জাতীয় পার্টির ১৯৫ আসনে প্রার্থী চূড়ান্ত; গণভোটে ‘না’—জি এম কাদের
জাতীয় পার্টি (জাপা) ১৯৫ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে।
দলের চেয়ারম্যান জি এম কাদের রংপুর–৩ আসনে প্রার্থী হবেন।
মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি গাইবান্ধা–১ ও গাইবান্ধা–৫ আসনে লড়বেন।
এদিকে, গণভোটে ‘না’ ভোটের অবস্থান নিয়েছে দলটি।

🕌 জামায়াতের জোটে যাচ্ছে না ইসলামী আন্দোলন; ২৬৮ আসনে প্রার্থী
দীর্ঘ আলোচনার পর জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে না থাকার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ
চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটি জানিয়েছে, তারা এককভাবে ২৬৮ আসনে হাতপাখা প্রতীকে প্রার্থী দেবে


#সাপ্তাহিকখবর #বাংলাদেশ #নির্বাচন২০২৬ #রাজনীতি #টিআইবি #কমনওয়েলথ #বিএনপি #জামায়াত #জাতীয়পার্টি #সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *